বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বান্দরবান জেলা প্রচার দলের উদ্যোগে ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
জেলা প্রচার দল সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে মোঃ আশিকুর রহমান সভাপতি, মোঃ সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং রিদুয়ান করিমকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ রায়হান উদ্দিন, সহ-সভাপতি মোঃ শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার ও সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইব্রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রুহুল আমিন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বেলালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা প্রচার দল নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নতুন কর্মী সৃষ্টি এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে নবনির্বাচিত সভাপতি মোঃ আশিকুর রহমান দায়িত্ব পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দলীয় আদর্শ বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
উল্লেখ্য, কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন বান্দরবান জেলা প্রচার দলের সভাপতি মোঃ আলী মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসেন।















