আজ ১৪ ডিসেম্বর’২৫ বান্দরবানের আলীকদম উপজেলায় বাজারে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিরোধ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফাহিম মুনতাসির, ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ও আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন বাপ্পি সহ অনেকেই ।
মহড়ায় নিরাপদে বাজার এলাকা ত্যাগ, অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং আহত ব্যক্তিকে উদ্ধার করার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বাজারের দোকান মালিকদের নিরাপদ বৈদ্যুতিক সংযোগ ও দাহ্য পদার্থের সঠিক সংরক্ষণ সম্পর্কে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
অতিথিরা জানান, নিয়মিত এই ধরনের মহড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে এবং স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের দোকানে ফায়ার প্রটেকশন ইকুইপমেন্ট রাখার অঙ্গীকার করেন।















