বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সাথে, তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেয়া হচ্ছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।
আল্লাহ্ উনাকে ধ্রুত সুস্থতা দান করুন।













